যে উদ্দেশ্যে বৈঠকে বসছে সিরিয়া-ইরাক ও ইরান

০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM

© রয়টার্স

সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে সিরিয়া, ইরাক ও ইরান। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বৈঠকটি হওয়ার কথা রয়েছে। 

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স 

এমন এক সময় এই বৈঠকের আয়োজন করা হচ্ছে, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দখলে থাকা দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এছাড়া গতকাল হামা শহরও দখলে নিয়েছে এই গোষ্ঠীটি। গত সপ্তাহ থেকে সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টিকে থাকতে না পেরে সরকার বাহিনী দুই শহরে থেকে চলে গেছে। 

এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম সাববাগ। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের (আইএনএ) খবরে বলা হয়েছে, আজ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইরাকে যাবেন। 

ইরাকি এবং সিরিয়া সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতায় ইরাকি কিছু যোদ্ধা চলতি সপ্তাহে সিরিয়াতে ঢুকে পড়েছে। এছাড়া ইরাক-ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি সিরিয়া সীমান্তে জড়ো হয়েছে। বলা হচ্ছে, ইরাকের সুরক্ষায় এই বাহিনী অত্যন্ত কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। 

ট্যাগ: ইরান
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950