নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর © সংগৃহীত

বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন করেছিল ভয়েস অব আমেরিকা বাংলা। প্রশ্নের জবাব ই–মেইলের মাধ্যমে দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে ই-মেইল বার্তায় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই।’

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন (করার স্বাধীনতাকে) মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ আমাদের সব অংশীদারদের কাছে সেই সমর্থনের কথা জানাই।’

বাংলাদেশে ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার দাবি ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, ‘বাংলাদেশের আইন অনুযায়ী ও সংবিধানে (নাগরিকদের) যে অধিকারগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে, তার আলোকে এ ইস্যুগুলো সমাধান করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আমরা বাংলাদেশসহ সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য আহ্বান জানাই।’

ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হওয়ার আলোকে আঞ্চলিক নিরাপত্তা প্রোমোটে যুক্তরাষ্ট্র কী ধরণের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে-এমন প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ককে গভীরভাবে মূল্য দিই। তাদের একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি আমরা বাংলাদেশ ও ভারতের সরকারের ওপরই ছেড়ে দিয়েছি।’

বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950