বাংলাদেশ সীমান্তে ৮ জেলায় নিরাপত্তা জোরদার করেছে ভারত

০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

সম্প্রতি ভারত-বাংলাদেশে নানা বিষয়ে উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার বাংলাদেশ সীমান্তে আট জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ভারত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বলছে, উত্তরবঙ্গের আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএসএফ উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা গতকাল সোমবার শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং, ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা, ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তরবঙ্গের ৮ জেলায় রয়েছে ১ হাজার ৯৩৭ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে। থার্মাল ক্যামেরা, নাইটভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সীমান্তের ভারতীয় অংশের চেকপোস্টে বসানো হচ্ছে বায়োমেট্রিক লক।

সংবাদ সম্মেলনে দাবি করে বলা হয়, সীমান্তে বেড়া দিতে জমি অধিগ্রহণে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ৮ জেলার বাংলাদেশ সীমান্তের ১০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই। ২০২৩ সালে উত্তরবঙ্গের ৮ জেলার সীমান্তে মোট ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার হয়েছে। আর চলতি বছর ১৯৪ জন বাংলাদেশি ও ১৯৭ জন ভারতীয় গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া তিন রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে।

বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ট্রাম্প
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বরাদ্দের পরও সার পাচ্ছেন না কৃষকরা, পাচার হচ্ছে মিয়ানমারে
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা জাতিসংঘে তুলে ধরলেন প্রধা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যা বললেন প্…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বর্জন করলেন ৭৭ দেশের প্রতিনিধি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬