এখন সত্যের চেয়ে দ্রুত ছড়ায় নেতিবাচক খবর: আদানি

০১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
গৌতম আদানি

গৌতম আদানি © সংগৃহীত

এখনকার বিশ্বে সত্যের চেয়ে নেতিবাচক খবর দ্রুত ছড়ায় বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। ঘুষকাণ্ডে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হওয়ার পর এ নিয়ে কথা বলতে গিয়ে শনিবার তিনি এ মন্তব্য করেন।

গৌতম আদানি বলেন,বাস্তবতা হলো, অনেক নিহিত রিপোর্টিং সত্ত্বেও আদানির পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো লঙ্ঘন বা ন্যায়বিচারকে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি। আজকের বিশ্বে নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ২০ নভেম্বর সাড়ে ২৬ কোটি ডলারের ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। পরে গৌতম আদানি ও তার ভাইয়ের ছেলে সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারিও পরোয়ানা জারি করেছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ব্যবসায় মার্কিন ডলার প্রতিস্থাপনের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বন্ধ: ট্রাম্প

আদানিদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের সাড়ে ২৬ কোটি ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। এই প্রকল্প থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল।

এসব নিয়ে শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় শহর জয়পুরে এক অনুষ্ঠানে প্রথমবারের মতো মুখ খোলেন গৌতম আদানি। ৫১তম রত্ন ও জুয়েলারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে বেশির ভাগই জেনে থাকবেন, দুই সপ্তাহেরও কম সময় আগে আমরা আদানি গ্রীন এনার্জি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অভিযোগের মুখোমুখি হয়েছি। এই প্রথমবার আমরা এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তা না।’

আদানি বলেন, ‘আমি আপনাকে যা বলতে পারি, প্রতিটি আক্রমণ আমাদের শক্তিশালী করে তোলে। প্রতিটি বাধা আদানি গোষ্ঠীর জন্য একটি সোপান হয়ে ওঠে। যেহেতু আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করি, আমি আমাদের পরম প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে চাই। বছরের পর বছর ধরে আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি।’

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০০ জন নিহত

আদানি গ্রুপের চেয়ারপারসন আরও বলেন, আপনার স্বপ্ন যত সাহসী, বিশ্ব তত বেশি যাচাই-বাছাই করে। কিন্তু সেই যাচাই-বাছাইয়ের মধ্যেই আপনাকে অবশ্যই স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সাহস খুঁজে পেতে হবে।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিজে আলোচনা করেছিলেন। কর্মকর্তাদের রাজি করানোর পর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে।

ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950