ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারতে ৩ জনের মৃত্যু

০১ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হয়

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হয় © সংগৃহীত

ভারতে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। দেশটির উত্তর তামিলনাড়ু ও পদুচেরিতে সবচেয়ে বেশি তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। তামিলনাড়ুর উপকূল এলাকায় আঘাত হানার সময় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। চেন্নাইয়ে ফিনজালের তাণ্ডবে তিনজনের মৃত্যুর খবর জানা গেছে।

ফিনজাল আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা অবস্থান করছে পদুচেরির কাছেই। রবিবার বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ‘ফিনজাল’ তামিলনাড়ু ও পদুচেরির ওপর দিয়ে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়েছে। তার অভিমুখ ছিল দক্ষিণ-পশ্চিম দিকে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে যা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

রোববার ভোর সাড়ে পাঁচটার মধ্যে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। চেন্নাইয়ে ফিনজালের কারণে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের একজন পেশায় পরিযায়ী শ্রমিক। রাতে ঝড়ের সময়ে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান তিনি। ঝড়ের কারণে রবিবার ভোর পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। ভোর চারটার পর আবার বিমান ওঠানামা শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার সকালে জানিয়েছিলেন, সন্ধ্যা সাতটা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যায় ঝড়ের দাপট বেশি থাকায় পরিষেবা চালু করা যায়নি। বৃষ্টিতে চেন্নাইয়ের বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে অনেক বিমান। এর ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন।

আরও পড়ুন: ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

চেন্নাইগামী কিছু বিমান অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। উপকূল-সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। পদুচেরিতেও ডুবে গিয়েছে নিচু এলাকায়। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ঝড়ের কথা মাথায় রেখে আগেই তামিলনাড়ু সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্কুল-কলেজ-অফিস বন্ধ রাখার নির্দেশ ছিল শনিবার।

এদিকে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে। এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence