আরব আমিরাতে ক্ষমা পেলেন আরও ৭৫ প্রবাসী বাংলাদেশি

৩০ নভেম্বর ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM

© সংগৃহীত

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ম. শেফায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন করে মুক্তি পাওয়া ৭৫ জনসহ এ পর্যন্ত মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে দেশটি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শেফায়েত হোসেন গণমাধ্যমকে জানান, এর আগে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আরব আমিরাত সরকার।

এর আগে গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সেসময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা। পরে দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের আটক করা হয়।

মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে একজন খুনমসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে একজন খুন
পরে গত ৩ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সাজাপ্রাপ্ত বাংলাদেশির সবার সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬