৭২ কোটিতে কেনা সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা

২৯ নভেম্বর ২০২৪, ০৭:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা

সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা

গত সপ্তাহে ধূসর রঙের স্কচটেপ লাগানো একটি ‘কলার শিল্পকর্ম’ ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যা ৭২ কোটি টাকারও বেশি। নিলামের মাধ্যমে এই ‘শিল্পকর্ম কলাটি’ কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন। এরপর ৭২ কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যিই খেয়ে ফেলেছেন তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন।

অবাক করা তথ্য হলো নিউইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট (৪২ টাকায়) কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচটেপের মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় ‘শিল্পকর্মের’ খেতাব। ২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন মারিজিও ক্যাটেলান।

কোনো প্রদর্শনীতে যখনই এই ‘শিল্পকর্মটি’ নিয়ে যাওয়া হয় তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কীভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়। আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা হয়।

এর আগেই এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এরজন্য ৭২ কোটি টাকা তো দূরের কথা এক টাকাও তাদের দিতে হয়নি।

জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার স্বার্থে তিনি হয়ত কলাটি এত দাম দিয়ে কিনেছেন। [সূত্র: বিবিসি]

ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950