নিরামিষ খেতে বাধ্য করতেন প্রেমিক, আত্মহত্যা করলেন পাইলট প্রেমিকা

২৮ নভেম্বর ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টি

এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টি © সংগৃহীত

গলায় ডেটা ক্যাবল পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন সৃষ্টি তুলি নামে এয়ার ইন্ডিয়ার এক নারী পাইলট। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক আদিত্য পণ্ডিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, আদিত্য নামের ওই যুবক সৃষ্টিকে নানাভাবে হেনস্তা করতেন। এমনকি, নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই এর তথ্যমতে, সৃষ্টিকে হেনস্তা করতেন তার প্রেমিক। ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিক কাজ করতে বাধ্য করতেন।  প্রেমিকের কথাতেই  আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খাওয়া  শুরু করেছিলেন। অনুষ্ঠানে আমিষ খাবার খাওয়ার জন্যও চরম অপমান করেছিল। এমনকি রাস্তায় গাড়ি ভাঙচুরও করেছিল বলে জানিয়েছে পরিবার। পরিবারের অভিযোগ প্রেমিকের কারণেই সৃষ্টি মানসিক অবসাদে ভুগতেন। যার ফলে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তার প্রেমিককে  গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশসূত্রে জানা যায়, সৃষ্টি উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বাইতে। সেখানেই আদিত্য পণ্ডিতের সঙ্গে তার আলাপ হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন আদিত্য দিল্লিতে যাচ্ছিলেন। সে সময় সৃষ্টি তাকে ফোন করে বলেন তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। শুনে মাঝপথ থেকে মুম্বাই ফিরে আসেন আদিত্য। কিন্তু তিনি পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যায়। ফ্ল্যাটে গিয়ে তিনি দেখেন, তার প্রেমিকা আত্মহত্যা করেছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

চোরাচালান মামলায় চীনা নাগরিকসহ তিন আসামি কারাগারে 
  • ২৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা বলছে মাউশি
  • ২৭ এপ্রিল ২০২৬
নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • ২৭ এপ্রিল ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২…
  • ২৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব দিল ইরান
  • ২৭ এপ্রিল ২০২৬
চবিতে চালু হচ্ছে পেপারলেস পেমেন্ট সিস্টেম
  • ২৭ এপ্রিল ২০২৬