অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর

২৭ নভেম্বর ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
ইসরায়েলি সেনা

ইসরায়েলি সেনা © সংগৃহীত

অবশেষে লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) এ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েল, হিজবুল্লাহর মধ্যকার এ চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় থাকবে ৬০ দিন। পরে এটি আবারও বৃদ্ধি করা হবে। চুক্তিটি ইসরায়েল-লেবানিজ সীমান্তজুড়ে সংঘাতের অবসান ঘটিয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় চুক্তিটি মেনে নিয়েছে।

হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে এই চুক্তি অনুমোদন করেছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন: অবশেষে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা নেতানিয়াহুর

তিনি বলেন, এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৈরি করা হয়েছে। হিজবুল্লাহ ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না। উভয় পক্ষের বেসামরিক জনগণ শিগগিরই নিরাপদে তাদের নিজ নিজ কমিউনিটিতে ফিরে যেতে পারবে।

প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তী সময়ে এটি আবারও বৃদ্ধি করা হবে। এ চুক্তির মধ্য দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এক বছরেরও বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। এ সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950