লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরি ডুবে নিখোঁজ ১৭

২৬ নভেম্বর ২০২৪, ১১:০১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
প্রমোদতরি ‘সি স্টোরি’

প্রমোদতরি ‘সি স্টোরি’ © সংগৃহীত

লোহিত সাগরে একটি পর্যটকবাহী প্রমোদতরি ডুবে অন্তত ১৭ জন নিখোঁজ হয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ২৮ জনকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পর্যটকবাহী প্রমোদতরি ‘সি স্টোরি’ গত রোববার মিসরের পর্যটন শহর মারসা আলমের কাছের বন্দর থেকে ছেড়ে আসে। স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এটি বিপদ সংকেত পাঠায়। বৈরী আবহাওয়ার কারণে নৌযানটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

মিসরের রেড সি প্রদেশের গভর্নর অমর হানাফি জানান, ৩১ জন পর্যটক ও ১৪ জন ক্রু নিয়ে ‘সি স্টোরি’ ৫ দিনের ভ্রমণে বের হয়েছিল। বেঁচে যাওয়াদের মারসা আলমের দক্ষিণে ওয়াদি আল জেমাল এলাকায় খুঁজে পাওয়া যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান গভর্নর।

এ ঘটনায় মিসরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এল ফাতেহ ও সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার প্রচেষ্টা জোরদার করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়া উদ্ধারকারী দলগুলো টানা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে শেষ হলো ট্রাম্পের নতুন মন্ত্রিসভা গঠনের কাজ

প্রমোদতরিটির ক্রুরা মিসরীয় ছিলেন বলে জানিয়েছে মারসা আলমের স্থানীয় পরিষদ। আর পর্যটকদের মধ্যে মার্কিন, ব্রিটিশ, স্প্যানিশ, জার্মান, স্লোভাকিয়ান, সুইস, পোলিশ, বেলজিয়ান, আইরিশ, ফিনিশ, নরওয়েজিয়ান ও চীনা নাগরিক ছিলেন।

ঠিক কীভাবে নৌযানটি ডুবে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃতরা জানান, একটি ঢেউ নৌযানটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়।

হাওড় থেকে উঠে আসা শুভ আহমেদ হলেন সহকারী জজ 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ঘোষণা করল ইতালি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বুক ব্যথা নেই, তবু হার্ট অ্যাটাক! যে ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬