ইসরায়েলে এক দিনে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ

২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ © সংগৃহীত

ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এ ঘটনা ঘটল। এ ছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় ১১ জন আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

হিজবুল্লাহ বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র ও স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলিসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলেছে, তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

আরও পড়ুন: ট্রাম্পের বিজয়ে যা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে ‘৩৪০টি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে।

মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার এক দিন পর হিজবুল্লাহর এই হামলার ঘটনা ঘটল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে মতে, এ হামলায় অন্তত ৬৬ জন আহত হয়েছেন।

এদিকে লেবাননে হামলা অব্যাহত রয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে একটি পোস্টে ইসরায়েলি হামলায় একজন লেবানিজ সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ মুখপাত্র নিহত

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এ হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। তবে লেবাননের সেনাবাহিনী এসব ক্ষেত্রে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করছে না। তারা যা করছে তা হলো সিভিল ডিফেন্স বা জরুরি পরিষেবাগুলোকে সহায়তা পরিষেবা প্রদান করা।

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম ১-১২ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950