এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হুথিদের হামলা

২৪ নভেম্বর ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্যালেস্টাইন-২ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

প্যালেস্টাইন-২ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেভ মরুভূমির একটি বিমানঘাঁটিতে প্যালেস্টাইন-২ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে হুথি ওই হামলা চালায়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার (২২ নভেম্বর) ঘোষণা করেন, তারা 'প্যালেস্টাইন-২' হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেগেভ মরুভূমির নেভাটিম বিমানঘাঁটিতে হামলা করেছে।

তিনি বলেন, সামরিক অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নিপীড়িত ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: মার্কিন ৩ রণতরিতে হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে।

রাজধানী সানায় এক সমাবেশে শনিবার জেনারেল সারি এ হামলার কথা জানান। প্রায় প্রতি শুক্রবার ইয়েমেনি জনগণ গাজা এবং লেবাননে ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে। এছাড়া, ইয়েমেনি সেনারা নিয়মিতভাবে ইসরায়েলের অভ্যন্তরে সামরিক অভিযান চালাচ্ছে।

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬
দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে …
  • ২৩ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস
  • ২৩ জুন ২০২৬
গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ২৩ জুন ২০২৬
ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬