বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা

রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা © সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন। কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সফর করতে পারেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত আছেন তৃতীয় চার্লস।

মেইলের প্রতিবেদনে তথ্য অনুযায়ী, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন। ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

তবে তাদের এই সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তাই ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা সফর শুরু করতে পারেন, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি ডেইলি মিরর।

গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ- বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে আবার তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন। এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানির সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সূত্রের বরাতে ডেইলি মেইল বলছে, রাজা-রানির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে, যা বিশ্বমঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে। এই সময়ে ব্রিটেনের জন্য রাজা ও রানিই জুতসই রাষ্ট্রদূত।

রাজার সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ব্রিটেনের পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে।

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম ১-১২ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950