ট্রাম্পের অর্থমন্ত্রী কে এই স্কট ব্যাসেন্ট?

২৩ নভেম্বর ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্কট ব্যাসেন্ট

স্কট ব্যাসেন্ট © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রীসভা গঠনের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রশাসন ও মন্ত্রসভার বিভিন্ন কর্মকর্তাদের নাম। এবার জানা গেল অর্থমন্ত্রীর নাম ও পরিচয়। ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট। 

যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন স্কট ব্যাসেন্ট।

শুক্রবার অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (স্কট) আমেরিকা ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে।’

জানা গেছে, স্কট ব্যাসেন্ট ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট।

ভোটের প্রচারে গিয়ে ট্রাম্পের প্রশংসা করে স্কট ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানির এবং নিম্ন করের। 

ট্যাগ: আমেরিকা
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম ১-১২ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950