লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন নিহত

২৩ নভেম্বর ২০২৪, ১০:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লেবাননের একটি ভবনে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের একটি ভবনে ইসরায়েলের বিমান হামলা © সংগৃহীত

ইসরায়েলের হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় এক দিনে নিহত হয়েছেন ৫৯ জন। আহত হয়েছেন আরও ১১২ জন। সর্বশেষ এ হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন ও আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল–হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি লেবাননের ভেতরে স্থল অভিযানও শুরু করেছে।

লেবানন সরকার জানায়, সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬