নেতানিয়াহুর পক্ষে আর্জেন্টিনা

২২ নভেম্বর ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু

আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এছাড়া মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধেও জারি হয়েছে পরোয়ানা।

আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, গাজাবাসীকে বেঁচে থাকার উপকরণ থেকে বঞ্চিত করে নেতানিয়াহু এবং গ্যালান্ট মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করেছেন।

আইসিসি পরোয়ানা জারির পর নেদারল্যান্ডস, ইতালিসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান দেশ জানিয়েছে, যদি নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করে তাহলে তাকে গ্রেপ্তার করে আইসিসির কাছে হস্তান্তর করা হবে।

তবে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি এবং আর্জেন্টিনার মতো কয়েকটি বড় দেশ নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন তিনি নেতানিয়াহুকে আমন্ত্রণ করে নিজ দেশে আনবেন। অপরদিকে আর্জেন্টিনা বলেছে তারা নেতানিয়াহু ও ইসরায়েলের পক্ষে থাকবে। দেশটির প্রেসিডেন্ট এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, “আইসিসির এই রায় সন্ত্রাসী সংগঠন হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার বৈধ অধিকারকে উপেক্ষা করেছে।”

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই ক্ষমতায় আসার পর থেকেই নিজেকে ইসরায়েলপন্থি হিসেবে দেখানোর চেষ্টা করছেন। গত ফেব্রুয়ারিতে তিনি দখলদার ইসরায়েলে সফর করেন এবং জেরুজালেমে আর্জেন্টিনার দূতবাস স্থানান্তরের ঘোষণা দেন।

জন্মসূত্রে ক্যাথলিক খ্রিস্টান এবং এই ধর্মের রীতিনীতি মেনে বেড়ে উঠলেও ইহুদি ধর্মের প্রতি ব্যাপক আগ্রহ আছে বলে দাবি করে থাকেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি ইহুদির বসবাস রয়েছে।

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950