উত্তর গাজায় ১৫ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উত্তর গাজায় ১৫ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

উত্তর গাজায় ১৫ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের © সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় ১৫ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এ দাবি করে।

আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ১৫ সেনার একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে।

পৃথক এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানায়, তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতাউই এলাকার কাছে ইসরায়েলি মারকাভা ট্যাংক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালিয়েছে।

এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ৬০ মিলিমিটার মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালায়।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালায়। গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ৪৪,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরায়েলে হামলার পর মূলত এই যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ওই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২৫০ জনকে বন্দি করে।

সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাকের অভিযোগ চ্যাটজিপিটির বি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পাননি অন্তত ৭ শতাধিক, ফেসবুকে হাহাকার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
হাওড় থেকে উঠে আসা শুভ আহমেদ হলেন সহকারী জজ 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬