চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ খ্যাত উমা দাশগুপ্ত

১৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উমা দাশগুপ্ত

উমা দাশগুপ্ত © সংগৃহীত

সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’তে ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত আর বেঁচে নেই। সোমবার (১৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।  

ভারতীয় গণমাধ্যমের খবর, মরণঘাতি ক্যানসারের কাছে হার মেনে সোমবার সকাল ৮টার দিকে না ফেরার দেশে চলে যান উমা। এদিকে উমার একই আবাসনের বাসিন্দা ছিলেন চিরঞ্জিত। 

অভিনেতার কথায়, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার। উমা চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন প্রাথমিকভাবে। কিন্তু নতুন করে ফিরে আসে মারণরোগ। অসুস্থ হয়ে পড়েন উমা। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমাদেবী।’

১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে ছিলেন ‘অপু’র দিদি ‘দুর্গা’। কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

ট্যাগ: ভারত
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬