ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ মুখপাত্র নিহত

১৭ নভেম্বর ২০২৪, ১১:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদ আফিফ

মোহাম্মদ আফিফ

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় মোহাম্মদ আফিফ নামে হিজবুল্লাহর এক মুখপাত্র নিহত হয়েছেন। তিনি হিজবুল্লার মিডিয়া রিলেশন অফিসার ও স্থানীয় গণমাধ্যমে খুব পরিচিত মুখ ছিলেন তিনি। রবিবার (১৭ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত লেবাননের দক্ষিণাঞ্চলের শহরতলিতে হামলা চালায় ইসরায়েল। কিন্তু এই হামলা সেখানে হয়নি। বৈরুতের রাস আল-নাবা নাম স্থান ও তার আশেপাশে হামলা চালায় ইসরায়েল। এই অঞ্চলে হিজবুল্লাহ সদস্যদের উপস্থিতি কম। মূলত এটি খ্রিষ্টান অধ্যুষিত এলাকা।

আল জাজিরা আরও জানিয়েছে, নতুন এই হামলাটি বৈরুতের প্রশাসনিক কেন্দ্রের কাছে করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে।

এদিকে, ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে ও ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে। খবর এএফপির।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল।

আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950