ভারতে ৯ বাংলাদেশি গ্রেফতার

১৭ নভেম্বর ২০২৪, ০৮:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গ্রেফতারকৃত ৪ জন নারী

গ্রেফতারকৃত ৪ জন নারী © সংগৃহীত

ভারতে ফের গ্রেফতার হয়েছেন ৪ নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের কাছ থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১৬ নভেম্বর) রাতের এই ঘটনার পর, পুলিশ তাদের নাম ও পরিচয় সঠিক কিনা খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

এরা হলেন- বরিশালের মনোজ দাস ও মজনু সিকদার, মাদারীপুরের মো. হাওলাদার, সাতক্ষীরার সেলিম রাজা মন্ডল ও বিলকিস নাহার, ঢাকার জোহরা বেগম এবং যশোরের রুমি খাতুন ও ফিরোজ মল্লিক।  

পুলিশ জানায়, প্রায় ৪ মাস আগে তারা রাজনৈতিক অস্থিরতার কারণে দালালের মাধ্যমে বিথারী ও তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং সেখানে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। তবে তাদের ব্যক্তিগত সঞ্চয়ের টাকা শেষ হয়ে আসলে তারা শনিবার রাতে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। 

তাদের আটক করে বিএসএফ সদস্যরা স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। 

পুলিশ সূত্রে জানানো হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহ থাকলেও তারা পুলিশকে তথ্য গোপন করেছে। তাদের নাম ও পরিচয় সঠিক কিনা সেটা খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

এর আগে, ৭ নভেম্বরও পশ্চিমবঙ্গে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ: ভারত
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাকের অভিযোগ চ্যাটজিপিটির বি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পাননি অন্তত ৭ শতাধিক, ফেসবুকে হাহাকার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
হাওড় থেকে উঠে আসা শুভ আহমেদ হলেন সহকারী জজ 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজে প্রথম সিয়ামের সাফল্যের নেপথ্যে যে ৪ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬