চাকরিতে নিয়োগযোগ্য শিক্ষার্থী গড়ার তালিকায় বাংলাদেশের একটিও বিশ্ববিদ্যালয় নেই

১৫ নভেম্বর ২০২৪, ০৭:১০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM

© সংগৃহীত

বিভিন্ন কোম্পানিতে নিয়োগ পাওয়ার মতো শিক্ষার্থী গড়ার তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত ফরাসি পরামর্শক ফার্ম ইমার্জিংয়ের জরিপে ‘গ্লোবাল এমপ্লোয়েবিলিটি ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং অ্যান্ড সার্ভে (জিইইউআরএস ২০২৫)’ এ তথ্য উঠে আসে। যেখানে  বিশ্বের সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশ। 

তালিকায় প্রতিবেশী ভারতের ১০টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান, তাইওয়ান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় সেরা ২৫০ বিশ্ববিদ্যালয়ে রয়েছে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার আগে আছে আইআইটি দিল্লি। এটির র‌্যাঙ্কিং ২৮ নাম্বার। এছাড়া সেরা ১০০ এর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (৪৭তম), আইআইটি বোম্বে (৬০তম) জায়গা করে নিয়েছে।

তালিকায় বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই মার্কিন যুক্তরাষ্ট্রে। সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, স্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের প্রিন্সটোন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ইম্পেরিয়াল কলেজ।

তালিকায় মধ্যপ্রাচ্যের ৯ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিশ্ববিদ্যালয় (১৭৪তম), সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় (১৭৭তম)।

তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় সেরা অষ্টম স্থানে। এছাড়া সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর নবম স্থানে এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় ১১তম স্থানে।

মধ্য ইউরোপের মধ্যে একমাত্র চেক প্রজাতন্ত্রের চার্লস বিশ্ববিদ্যালয় অব প্রাগ তালিকার ২০৬তম স্থানে রয়েছে। পূর্ব ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (পঞ্চম), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (সপ্তম), লন্ডন ইম্পেরিয়াল কলেজ (দশম), জার্মানির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় অব মিউনিখ (১৩তম), সুইজারল্যান্ডের ইটিএই জুরিখ (১৭তম), স্পেনের আইই বিশ্ববিদ্যালয় (২০তম) স্থানে রয়েছে।

তালিকায় দক্ষিণ আমেরিকার মেক্সিকোর মন্টেরি ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড হায়ার এডুকেশন(৬৮তম), ব্রাজিলের বিশ্ববিদ্যালয় অব সাও পাউলো (৯২তম) স্থানে জায়গা পেয়েছে।

মূলত নিয়োগকারী কোম্পানিগুলোর বিভিন্ন চাহিদার ওপর জরিপ চালিয়ে ‘জিইইউআরএস ২০২৫’ তালিকাটি তৈরি করা হয়েছে। এটি করেছে ফ্রান্সের পরামর্শক ফার্ম ইমার্জিং। এতে উঠে এসেছে, যেসব গ্র্যাজুয়েটের আগে থেকেই কাজের কিছু অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে কোম্পানিগুলো।

আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950