পাকিস্তানে ভয়াবহ বায়ুদূষণ, জাতির প্রতি ইস্তিসকা নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫ নভেম্বর ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
শাহবাজ শরীফ

শাহবাজ শরীফ © সংগৃহীত

ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে পাকিস্তান। আজও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। এই নাকাল পরিস্থিতি থেকে রক্ষা পেতে ও বৃষ্টিপাতের জন্য ইস্তিসকা নামাজ আদায়ের জন্য জাতির কাছে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন অংশে বিপর্যয়ের মুখে রয়েছে পরিবেশ। শুক্রবার (১৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শুষ্ক আবহাওয়ায় চলমান সংকট মোকাবিলায় সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ চাওয়ার অনুরোধ করেন তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে সালাতুল ইস্তিসকা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য দোয়া করতে আন্তরিকভাবে অনুরোধ।’ ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের এ নামাজের জন্য ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বৃষ্টিপাতের সম্ভাব্য উপকারিতা তুলে ধরে তিনি বলেন, ‘এটি পরিবেশের উন্নতি এবং রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। অনাবৃষ্টির কারণে এসবের প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়া বৃষ্টি মানুষের স্বস্তি এবং চলমান দুর্ভোগ কমাতে সহায়ক হবে।’

বায়ুদূষণের কবলে পড়ে পাঞ্জাব বর্তমানে ধোঁয়াশার শহরে পরিণত হয়েছে। রাজধানী লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহর। তথ্য ইঙ্গিত দেয়, লাহোরের বায়ুমানের সূচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত সীমার চেয়ে প্রায় ৭৪ গুণ বেশি।

এদিকে স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, শিগগিরই রাওয়ালপিন্ডি, মুরি, এটক, চাকওয়াল, তালাগাং, ঝিলাম, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, লাহোর, মিয়ানওয়ালি, খুশাব, সারগোধা এবং অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৫ নভেম্বর ভাক্কর, লাইয়াহ এবং ডেরা গাজি খানের মতো এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence