সৌদি আরবে তুষারপাত বাড়ছে

১১ নভেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
তুষারপাতে ঢেকে যায় সৌদির বিস্তৃত অঞ্চল

তুষারপাতে ঢেকে যায় সৌদির বিস্তৃত অঞ্চল © সংগৃহীত

সৌদি আরবের কথা বললেই চোখে ভেসে ওঠে বিশাল মরুভূমি। সেই সঙ্গে থাকবে তীব্র তাপমাত্রা। তবে এটি এখন হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে তুষারপাতপ্রবণ দেশ। বেসরকারি আবহাওয়া সংস্থা আরাবিয়া ওয়েদারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় সৌদি আরবে তুষারপাত বাড়ছে। দেশটির আল-জাউফ, উত্তর সীমান্ত ও তাবুকের মতো জায়গায় নিয়মিত তুষারপাত হচ্ছে। মাঝেমাঝে এই তুষারপাত উত্তরাঞ্চলীয় হাইল পর্যন্ত বিস্তৃত হয়। 

পারস্য উপসাগরীয় দেশগুলোয় সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। যেখানে গ্রীষ্মে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এখন এই দেশগুলোয় তুষারপাত হচ্ছে। এর আগে সাধারণ এই দেশগুলোর পর্বতগুলোয় তুষারপাত দেখা যেত।

আরও পড়ুন: মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

সৌদি আরবের এ অস্বাভাবিক আবহাওয়ার ঘটনাকে আরব সাগরের ওপর একটি বিরল নিম্নচাপ সিস্টেমকে দায়ী করা হয়। এই সিস্টেমে আর্দ্র বাতাস মরুভূমির তীব্র উষ্ণতার সঙ্গে মিলিত হলে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং এমনকি তুষারপাতও ঘটায়।

২০১৭ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতেও তুষারপাত হয়েছিল। ওই বছর অস্বাভাবিক আবহাওয়ার কারণে রাস আল খাইমাহেরের জেবেল জাইসেতে ভারী তুষারপাত দেখা যায়। এটি ছিল একটি অভূতপূর্ব ঘটনা।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ার জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950