নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ: নিহত ৯০

১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়

ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায় © সংগৃহীত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
সেখানকার পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

লাওয়ান আদামু জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ‘শয়তানের পুত্র’ আখ্যা দিলেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণ ঘটে।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬