‘যুক্তরাষ্ট্রের কথা শোনা হবে, তবে সিদ্ধান্ত নেবে ইসরায়েল’

১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইরানের সাথে সংঘর্ষের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো অভিমত বা পরামর্শ থাকলে তা শোনা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েল নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, আমরা (ইরান ইস্যুতে) যুক্তরাষ্ট্রের মতামত শুনব, তবে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেবো এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইসরায়েলের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে।

ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননে ইসরায়েলি সেনাদের অভিযানের মূল উদ্দেশ্য সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করা বলে জানানো হয় ইসরায়েলের পক্ষ থেকে। ২০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। তাদের সেই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ এবং গোষ্ঠীটির অধিকাংশ শীর্ষ কমান্ডার। সেই সঙ্গে গোষ্ঠীটির সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনাও ধ্বংস হয়েছে। 

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950