বিমানে পেজার–ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

১৩ অক্টোবর ২০২৪, ০২:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ওয়াকিটকি

ওয়াকিটকি © সংগৃহীত

সব ধরনের বিমানে যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। শনিবার (১২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

লেবাননে সম্প্রতি প্রাণঘাতী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটে। নাশকতামূলক এ বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এ বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিল ইরান।

ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোন ছাড়া যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্র নিয়ে বিমানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সপ্তাহ তিনেক আগে ইরান-সমর্থিত লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমিনিসহ প্রায় তিন হাজার ব্যক্তি।

আরও পড়ুন: ইরানের নারীদের আর ‘বিরক্ত’ করবে না পুলিশ

হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান। হামলার তিন সপ্তাহ পর সব ধরনের বিমানে এই দুই ধরনের যোগাযোগের যন্ত্র নিষিদ্ধ করল ইরান।

চলতি মাসের শুরুতে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করে।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬