বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

২৩ জুন ২০২৬, ০৩:৫৫ PM
২০২৪ সালের গণ-অভ্যুত্থান

২০২৪ সালের গণ-অভ্যুত্থান © সংগৃহীত

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত অটোরিকশাচালক মো. সবুজ হত্যা মামলায় আজ মঙ্গলবার (২৩ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এর আগে, গত ৫ মে ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলা কুতুবীর আদালত ১২৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম মামলা, যার বিচারিক কার্যক্রম সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পৌঁছেছে। আদালত চার্জ গঠনের দিন সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ জুন তারিখ নির্ধারণ করেছিলেন। ফেনী আদালতের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মেজবাহ উদ্দিন খান বলেন, মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে মামলার বাদী নিহত সবুজের ভাই মো. ইউছুপ সাক্ষ্য প্রদান করবেন। মামলায় মোট ১২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ ৭১ জন পলাতক রয়েছেন। এছাড়া চার্জশিটভুক্ত ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী কারাগারে আছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা জানান, গত বছরের ২১ ডিসেম্বর আদালত নিজাম উদ্দিন হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করেন। মামলার শুরু থেকেই ৭১ জন আসামি পলাতক রয়েছেন। বর্তমানে এ মামলার সাতজন আসামি কারাগারে এবং ৪৬ জন জামিনে রয়েছেন। এ মামলায় ৬৪ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া এজাহারনামীয় ৬৫ জন এবং তদন্তে প্রাপ্ত আরও ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। পরে ১২ ডিসেম্বর আদালত চার্জশিটটি পর্যালোচনা করেন।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন অটোরিকশাচালক মো. সবুজ। এ ঘটনায় একই বছরের ১৩ আগস্ট নিহতের ভাই মো. ইউছুপ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে মোট ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি হত্যা এবং ১৭টি হত্যা চেষ্টা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলা।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9