বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা

২৬ মে ২০২৬, ০১:৩২ PM
 রাশেদ খানের বাড়িতে হামলা

রাশেদ খানের বাড়িতে হামলা © সংগৃহীত

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তার বাড়ির প্রাচীর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ খান।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাশেদ খানের বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৫ মে রাত ৯টার দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা রাশেদ খানকে এলোপাতাড়ি মারধর করেন। একই সঙ্গে তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাশেদ খানের দাবি, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি জানান, ‘অভিযুক্তরা এখনও আমাকে ও আমার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোতয়ালী মডেল থানার পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9