ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে কি না—জানালেন বাইডেন

০৪ অক্টোবর ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে কি না—জানালেন বাইডেন

ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে কি না—জানালেন বাইডেন

লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। তবে এ অভিযানে এখনও নিজের অবস্থান সুবিধা করতে পারেনি তারা। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (৪ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সেনা মোতায়েন করবে না। হারিকেন হেলেনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

এ সময় ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েল হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দিবে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। তবে আভ্যন্তরীণ কূটনৈতিক আলোচনার বিষয় তিনি প্রকাশ্যে আনতে চান না।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও ‍উত্তেজনা বাড়িয়ে তুলবে।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close