আমিরাতে যেভাবে লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী 

০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
আবুল মনসুর আব্দুল সবুর

আবুল মনসুর আব্দুল সবুর © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট ড্র জিতেছেন বাংলাদেশি আবুল মনসুর আব্দুল সবুর। এই পুরস্কারের পরিমাণ ২ কোটি আমিরাতি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ৬৫ কোটি টাকারও বেশি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সবুর এবং তাঁর বন্ধুরা মিলে মোট পাঁচটি লটারির টিকিট কিনেছিলেন। এর মধ্যে একটি বিজয়ী টিকিট ছিল।টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর অবশেষে যখন সত্যিই লটারি পেয়ে গেলেন, তখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না সবুর।

সবুর জানিয়েছেন, টিকিটটি বন্ধুরা মিলে গত ২৭ সেপ্টেম্বর কিনেছিলেন। লটারির জয়ের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানটি লাইভ দেখছিলাম। এর মধ্যে আমাদের নম্বরটি ঘোষণা করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে আছে, যারা দুবাইয়ে কাজ করে। আমাদের ভবিষ্যৎ এখন নিরাপদ। আমি টিকিট কেনা চালিয়ে যাব।’

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬