পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি করেছে, প্রয়োজনে আরেকটি—ভারতীয় নেতার হুমকি

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
প্রদ্যোত কিশোর

প্রদ্যোত কিশোর © সংগৃহীত

পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোত কিশোর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এই হুমকি দেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দলটি। সেখানে তিনি এ হুমকি দেন। খবর মাইইন্ডিয়ার। তিনি দাবি করেন, তার পরিবার আগে ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকত। কিন্তু এখন সেই অবস্থা নেই।

প্রদ্যোত কিশোর বলেন, ‘ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন। কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকব না।’

বিজেপির মিত্র দলের এই নেতা বলেন ‘আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে। আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয়। এটি ভারত এবং আমাদের সংস্কৃতি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকত না, থাকত না মুক্তিবাহিনীও।’

তিনি বলেন, ‘বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে।’

জাবি ছাত্রী শারমিন হত্যায় জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চা…
  • ১৬ মার্চ ২০২৬
আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট হৃদরোগে আক্রান্ত রাবি শিক্…
  • ১৬ মার্চ ২০২৬
ফ্যাটি লিভার দূর করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৫ খা…
  • ১৬ মার্চ ২০২৬
মাকে চিঠি লেখা ভাইরাল সেই শিশুকে পোশাক, খাবারসহ প্রয়োজনীয় স…
  • ১৬ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে যান চলাচল নিয়ে বিআরটিএর জরুরি ৩ নির্দেশনা, হটলা…
  • ১৬ মার্চ ২০২৬
ঢাকা মহানগরী পশ্চিম শিবিরের উদ্যোগে ২২৫ শিক্ষার্থীকে শিক্ষা…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence