ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত

২৩ জুন ২০২৬, ০৭:২৪ PM
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত

ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত © সংগৃহীত ও সম্পাদিত

ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজের একাংশ ধসে বালুবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এছাড়া ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে খালের ওপর নির্মিত আয়রন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম (২৫) চতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে। এঘটনায় আহত আল আমিন (১৪) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি ট্রাকটি চতলা বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ সেতুর পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিয়ে চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চালক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬