গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ

২৩ জুন ২০২৬, ০৭:৫৬ PM
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সকল গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না।

আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের চার মাসে কোনো নতুন রায় বা তদন্ত অগ্রগতি দেখা যায়নি, যা দায়িত্ব পালনে ব্যর্থতার ইঙ্গিত দেয়। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করে তিনি বলেন, যোগ্য ও দায়িত্ববান নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন?

আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন যারা দেখছে তাদের পরিণতি একই হবে উল্লেখ করে তিনি বলেন, আইনমন্ত্রী বিচার না করার কারণে তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের সুশীল সমাজকে মিডিয়ায় স্পেস দিচ্ছেন। এই সবকিছুই বাংলাদেশের জনগণ দেখছে।

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬