সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকতে বললেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকতে বললেন ভারতীয় মন্ত্রী

সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকতে বললেন ভারতীয় মন্ত্রী © সংগৃহীত

সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতেও বলেন তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষদিনে বক্তব্য দেন রাজনাথ।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরায়েল যুদ্ধ থেকে তাদের শিক্ষা নিতে জানিয়ে বলেছেন, “এসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন।”

তিনি আরও বলেছেন, ভারত-চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

রাজনাথ কনফারেন্সে দাবি করেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ। আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।

ট্যাগ: ভারত
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬