যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, বহু হতাহতের শঙ্কা

০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, বহু হতাহতের শঙ্কা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আপালাচি হাইস্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে স্কুলের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির পর সেখানে দ্রুত সময়ের মধ্যে পুলিশের ব্যাপক সদস্য উপস্থিত হন। তাদের প্রচেষ্টায় গোলাগুলি বন্ধ হয়। তবে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। আর আহতদের জখম কতটা গুরুতর বা কতজন আহত হয়েছেন সে ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানে না।

সার্জিও কালদেরা নামের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী জানিয়েছে ক্লাসরুম থেকে সে গুলির শব্দ শুনতে পেয়েছে। ওই সময় তার শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে দেখতে যায় কি হয়েছে। ঠিক তখনই আরেক শিক্ষক দৌড়ে এসে জানায় স্কুলে এক সক্রিয় বন্দুকধারী রয়েছে এবং তিনি যেন ক্লাসের দরজা-জানালা বন্ধ করে দেন।

এরপর তারা দ্রুত সবাই ক্লাস রুমের পেছনে চলে যায়। এর একটু পর জোরে জোরে টোকা দিয়ে কেউ একজন দরজা খুলতে বলে। কিন্তু তারা দরজা খোলেনি। ওই সময় তারা সবাই আবারও গুলির শব্দ শুনতে পায়।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950