ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, সৌদি আরবে আটক ৮ বাংলাদেশি

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করায় আট বাংলাদেশিকে আটক করেছে সৌদি আরব পুলিশ। গত ১৬ আগস্ট সৌদি আরবের মাহাইলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় সৌদি আরবে অবস্থানরত বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের সমর্থক প্রবাসীরা অংশ নেন। দোয়া মাহফিল ও আলোচনা সভার শেষের দিকে আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় সৌদি আরবের মাহাইল পুলিশ।

সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন- চট্টগ্রামের বাঁশখালীর  হাফেজ রহমতুল্লাহ, চট্টগ্রামের সাতকানিয়ার সেলিম উল ইসলাম, চট্টগ্রামের বাঁশখালীর মো. খলিলুর রহমান, চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ জয়নাল আবেদীন,  চট্টগ্রামের সাতকানিয়ার মাওলানা ইউসুফ, চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ ওমর ফারুক ও বান্দরবানের মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: আগামীকাল ঢাকায় শহীদি মার্চ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এদিকে আটককৃত আট বাংলাদেশির মুক্তির জন্য সৌদি আরবের মাহাইল পুলিশ কর্তৃপক্ষের সাথে ভুক্তভোগীর পরিবার ও আত্মীয়-স্বজনরা যোগাযোগ করলেও কোনো সমাধান আসেনি। এমতাবস্থায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে নুরুল কবির বলেন, আমরা মনে করি বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালালেই শুধু আটককৃতদের মুক্তি সম্ভব। অন্যথায় সৌদি আরবের পুলিশ তাদের মুক্তি দিবে না। এমতাবস্থায় আটককৃতদের মুক্তিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950