আমিরাতে যেভাবে ৪৮ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
লটারি

লটারি © সম্পাদিত

লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি ওই প্রবাসীর নাম শামশু মিয়া। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জেতা এই অর্থের পরিমাণ বাংলাদেশী টাকায় ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

লটারি গেতা শামশু মিয়া ইউএইর আল-আইন শহরের বাসিন্দা। তাঁর কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামশু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। শামশু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।

এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে শামশু মিয়ার টিকিটের নম্বরটি।

এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। এ ছাড়া ১০ জন পাবেন ১ লাখ দিরহাম করে। সঙ্গে থাকবে ৪ লাখ দিরহাম দামের বিলাসবহুল একটি করে গাড়ি। আগামী ৩ অক্টোবর ওই লটারির পুরস্কার ঘোষণা করা হবে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬