ভারতে পালানোর সময় ১১ বাংলাদেশিকে সুন্দরবনে ফেলে পালাল দালাল

০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
সুন্দরবন

সুন্দরবন © আজকাল

ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়া ১১ বাংলাদেশিকে দেশটির বন দপ্তরের কর্মীরা উদ্ধার করেছে। পরে আলিপুর আদালতে পাঠানো হয়েছে তাদের। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। দেশটির গণমাধ্যম আজকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, সুন্দরবন থেকে উদ্ধার করা ১১ বাংলাদেশির সবার বাড়ি খুলনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য এক দালালের শরণাপন্ন হয়েছিলেন তারা। ১১ জনের মধ্যে পাঁচজন শিশু, পাঁচ নারী ও একজন পুরুষ রয়েছেন। 

আরো পড়ুন: বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ বন্ধ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে তাদের ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। তবে ভারতে নিয়ে এসে দালাল তাদের সুন্দরবনে ফেলে পালিয়ে গেছে।  

জানা গেছে, টহলের সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন বাংলাদেশিরা। পরে তাদের সুন্দরবন কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950