শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে ভারত

৩১ আগস্ট ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বোন রেহানাসহ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। চলে যাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে দেশে  ফেরত পাঠাতে রাজনৈতিক দাবিও উঠেছে। 

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে ভারত কী করবে এ প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে জানান, অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। সে অনুযায়ী তাকে আশ্রয় দেয়া হয়েছে। এখন তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমাননির্ভর।

কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। ইতোমধ্যেই তিন সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। তবে ৪৫ দিন পার হলে কীসের ভিত্তিতে তাকে ভারতে রাখা হবে বা এর আগেই তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।  

তবে ব্রিফিংয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার পেছনে ভারতের দায়ী থাকার বিষয়টি ফের নাকচ করেছেন তিনি। দেশটির দাবি, বাংলাদেশে বন্যার কারণ ভারী বৃষ্টি। এতে তাদের কোনো হাত নেই। তবে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। 

ট্যাগ: ভারত
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬