খারকিভে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

৩১ আগস্ট ২০২৪, ১২:২২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
খারকিভে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

খারকিভে রুশ হামলায় শিশুসহ নিহত ৭ © সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৯ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্তবর্তী শহর খারকিভের একটি খেলার মাঠে রুশ বাহিনীর বোমা হামলায় ১৪ বছর বয়সী একটি মেয়েশিশু নিহত হয়েছে। আর এই হামলায় শহরের একটি ১২তলা আবাসিক ভবনে নিহত হয়েছেন অন্তত ৬ জন।

শুক্রবার খারকিভে এসব হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ শিনেহুবভ টেলিগ্রামে জানান, খারকিভে আবাসিক ভবনে হামলায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন। এর মধ্যে নয়টি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬