আরব সাগরে সৃষ্ট

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’

৩১ আগস্ট ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় © সংগৃহীত

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আসনা' ধেয়ে আসছে উপকূলে। ঘূর্ণিঝড়টি পাকিস্তান নাকি ভারতে আঘাত হানবে তা নিয়ে চলছে আলোচনা। খবর পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের।

শুক্রবার ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ইতোমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কচ্ছ ও সংলগ্ন পাকিস্তানের উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে। ক্রমে উত্তর-পূর্ব আরব সাগরের পশ্চিম দিকে সরে যাচ্ছে। পাকিস্তানের করাচির দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি।

কর্মকর্তারা বলছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে ‘আসনা’। তবে নিম্নচাপের কারণে গত কয়েক দিন ধরে গুজরাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণিঝড়টি পাকিস্তানের দিকে অগ্রসর হলেও গুজরাটের ওপর থেকে শিগগিরই দুর্যোগের শঙ্কা কাটছে না। আগামী দু’দিন রাজ্যটির উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের নাম দেয়া ঘূর্ণিঝড় ‘আসনা’। গত আট দশকে মাত্র চারবার এমন ধরনের ঘূর্ণিঝড় দেখা গেছে। কারণ, নিম্নচাপ সাধারণত তৈরি হয় সমুদ্রে। পরে তা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়ে উপকূলে। কিন্তু আসনার ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। নিম্নচাপ তৈরি হয়েছে স্থলে এবং এই নিম্নচাপ থেকে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সমুদ্রে।

এদিকে অতি বৃষ্টির প্রভাবে গত চার দিনে গুজরাতে বন্যা পরিস্থিতির জেরে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩৬। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিলেবাস শেষ করতে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণ…
  • ১৬ মার্চ ২০২৬
এক বছরে ৪ বৈশ্বিক অর্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
  • ১৬ মার্চ ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক নুরুল ইস…
  • ১৬ মার্চ ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. ফরিদু…
  • ১৬ মার্চ ২০২৬
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৬ মার্চ ২০২৬
ঈদযাত্রা: গাজীপুরে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence