ভারতে মেয়েদের হোস্টেলে গোপন ক্যামেরা, ৩০০ ছবি-ভিডিও ফাঁস

৩০ আগস্ট ২০২৪, ১২:০২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপনে ক্যামেরা সেট করে রেকর্ড করা হতো শিক্ষার্থীদের ভিডিও। পরবর্তী সময়ে এসব ভিডিও বিক্রি করা হতো। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের কৃষ্ণান জেলার গুদলাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজে। 

এমন ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় একদল শিক্ষার্থী তাদের ওয়াশরুমে গোপন ক্যামেরার খোঁজ পায়। এরপরেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির শুরু হয়। শিক্ষার্থীরা স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে বিক্ষোভ শুরু করে এবং আজ সকাল অবধি চলে। আমরা বিচার চাই বলে স্লোগান দিতে থাকে তারা। 

পুলিশ ইতোমধ্যে ছেলেদের হোস্টেল থেকে বিজয় কুমার নামে এক সিনিয়র শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। বিটেকের ফাইনাল বর্ষের শিক্ষার্থী বিজয় এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে। 

রিপোর্টে বলা হয়েছে, মেয়েদের হোস্টেলের ওয়াশরুম থেকে তিন শতাধিক ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। কিছু শিক্ষার্থী বিজয়ের কাছ থেকে এসব ভিডিও কিনে নিয়েছে। 

এ ঘটনায় নারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এখন ওই হোস্টেলের ওয়াশরুম ব্যবহার করতে ভয় পাচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা পুরো ঘটনা খতিয়ে দেখছে, সেইসঙ্গে এতে আরও কেউ জড়িত আছে কিনা- তাও তদন্ত করছে। 

ট্যাগ: ভারত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950