বাংলাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

২৪ জুলাই ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বাংলাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

বাংলাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়টির ফাইটিং স্টালিয়ন ভাস্কর্যের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা। বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধ করতে হবে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে অতি দ্রুত কোটা পদ্ধতিতে সংস্কার আনার আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, দেশ থেকে দূরে থাকলেও আমরা সবসময় দেশের চিন্তা চেতনা মনে ধারন করি। আমরা চাই দেশ ভালো থাকুক, সহিংসতা বন্ধ হোক। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া হোক।

আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর বিয়ে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬