শচীনকন্যা সারা এখন পোস্ট-গ্র্যাজুয়েট, হতে চান পুষ্টিবিদ

২৫ মে ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
সারা টেন্ডুলকার ও তার মা অঞ্জলি টেন্ডুলকার

সারা টেন্ডুলকার ও তার মা অঞ্জলি টেন্ডুলকার © সংগৃহীত

নিজের লেখাপড়ায় ভীষণ সিরিয়াস শচীন টেন্ডুলকারের মেয়ে সারা। সম্প্রতি লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি পেলেন সারা টেন্ডুলকার। মেয়ের এই কীর্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট জানিয়েছেন শচীন টেন্ডুলকার। বাবা-মা হিসেবে গর্বিত শচীত-অঞ্জলি। 

৭০ শতাংশের বেশি নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছেন সারা। তার বিষয় ছিল ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন। পড়াশোনার ব্যাপারে মায়ের পদাঙ্ক অনুসরণ করেছেন সারা। সারার মা অঞ্জলি টেন্ডুলকার পেশায় একজন চিকিৎসক। সারা পুষ্টিবিদ হওয়ার লক্ষ্যে পড়াশোনা সেরেছেন।

মেয়ের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন সারার মঞ্চে ওঠার ভিডিও পোস্ট করেন শচীন। ভিডিওতে দেখা যায়, ডিপনেক অফ হোয়াইট প্রিন্টেট ড্রেসে সেজেছিলেন শচীন কন্যা। এছাড়াও মায়ের সাথে হাসিখুশি মেজাজে ছবি পোস্ট করতে দেখা যায় শচীনকন্যাকে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শচীন লেখেন, ‘আজ সুন্দর একটা দিন। আজকের দিনে আমাদের মেয়ে ইউসিএলের মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি হাতে পেল। এই জায়গায় পৌঁছাতে প্রচুর পরিশ্রম করেছে সারা, বাবা-মা হিসেবে আমরা তার সাক্ষী থাকতে পেরে গর্বিত। এটা সহজ ছিল না। তোমার ভবিষ্যতের স্বপ্ন পূরণ হোক। আমরা জানি, তুমি সেগুলো পূরণ করবেই।

ট্যাগ: ভারত
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬