শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ PM
শিক্ষার্থীদের চকলেট উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চকলেট উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের চকলেট উপহার দিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১৫ নভেম্বর) বিকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন দেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া রাজধানীর দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকও জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। সংসদ অধিবেশনের বিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রথমত, পরিচ্ছন্নতা— নিজেদের  শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন। দ্বিতীয়ত, বৃক্ষরোপণ— বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ— পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950