নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে শিশুসহ ৯ জনের মৃত্যু!

২৩ মে ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে শিশুসহ ৯ জনের মৃত্যু!

নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে শিশুসহ ৯ জনের মৃত্যু! © সংগৃহীত

মেক্সিকোতে নির্বাচনী সমাবেশে মঞ্চের কিছু অংশ ধসে পড়ে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত। আহত হয়েছে প্রায় ৫০ জন। স্থানীয় সময় বুধবার (২২ মে) দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর ঘটনাটি নিশ্চিত করেছে।

মধ্য-বাম প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে।

অবশ্য মায়েনেজ এই ঘটনায় অক্ষত আছেন এবং ঘটনার পরে সমর্থকদের সাথে তাকে কথাও বলতে দেখা গেছে। এ ঘটনায় দলের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। আকস্মিক দমকা হাওয়ার কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে মায়েনেজ এক্স-এর একটি পোস্টে জানিয়েছেন।

মনটেরেইয়ের কাছে সান পেদ্রো গারজা গারসিয়া শহরের কাছে নির্বাচনী প্রচারণার সময় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয়-বামপন্থি প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইনেজ।

সে সময়ই স্টেজ ভেঙে পড়ে। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ওই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মায়নেজ তার সমর্থকদের দিকে হাত নাড়ছেন এবং তারপরে নিরাপত্তার জন্য মঞ্চের পেছনে ছুটে যান কারণ তিনি বুঝতে পেরেছিলেন, কাঠামোর কিছু অংশ ভেঙে পড়ছে। এ সময় মঞ্চ থেকে লোকজনের চিৎকার ও দৌড়াদৌড়িও শোনা যায়।

মায়েনেজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমরা যা অনুভব করেছি তা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে। হঠাৎ বাতাসে এই ঝড় হয় এবং দুর্ভাগ্যবশত এতে মঞ্চ ভেঙে পড়ে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে।’

এদিকে, ওই এলাকায় ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের কারণে লোকজনকে বাড়িতেই অবস্থার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া। সামাজিক মাধ্যমে পোস্টে করা এক বার্তায় তিনি বলেন, ঝোড়ো হাওয়ার কারণে যদি সম্ভব হয় তবে আপনারা বাড়ির বাইরে বের হবেন না। [সূত্র : বিবিসি]

কী আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ভাগ্যে
  • ২৯ এপ্রিল ২০২৬
ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অদিতাকে হত্যা, গৃহশিক্ষকের মৃ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: …
  • ২৯ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুর সরকারি কলেজে পাল্টা হামলা-ভাঙচুর গ্রাফিক আর্টস …
  • ২৯ এপ্রিল ২০২৬
পিবিআইয়ের রহস্য উদঘাটন: পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বে বেনাপো…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬