রাইসির মৃত্যুতে সম্মান জানিয়ে ইরানে সব বিয়ে স্থগিত

২২ মে ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
ইব্রাহিম রাইসি

ইব্রাহিম রাইসি © সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার ঘটনায় তার প্রতি সম্মান জানিয়ে ইরানে সব ধরনর বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে। বুধবার (২২ মে) ইরানি সংবাদমাধ্যমে বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

যতদিন শোক চলবে ততদিন ইরানের সবগুলো কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সব বিয়েও স্থগিত থাকবে। দেশটির সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানের প্রতি সম্মান জানাতে সিনেমাসহ সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যারমধ্যে রয়েছে কনসার্টও। সবমিলিয়ে সাতদিন এসব কর্মকাণ্ড বন্ধ থাকবে।

গত রোববার প্রেসিডেন্ট রাইসির আকস্মিক মৃত্যুর পর দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এছাড়া দেশটিতে সব জাদুঘর, খেলাধুলার সব ধরনের প্রতিযোগিতাও স্থগিত করে দেওয়া হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

 
‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬