মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে সিঙ্গাপুরগামী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, আহত ৩০

২১ মে ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে সিঙ্গাপুরগামী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, আহত ৩০

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে সিঙ্গাপুরগামী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, আহত ৩০ © সংগৃহীত

মাঝ-আকাশে ঝোড়োগতির বাতাসের জেরে তীব্র ঝাঁকুনিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের অন্তত এক যাত্রী নিহত এবং ৩০ জনের বেশি আরোহী আহত হয়েছেন। পরে বোয়িং ৭৭৭-৩০০ইআর ফ্লাইটটি ব্যংককে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে জরুরি অবতরণ করে।

মঙ্গলবার (২১ মে) সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক বিবৃতিতে হতাহতের এই তথ্য জানানো হয়েছে। উড়োজাহাজটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে, ‘‘আমরা বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু ও অন্যান্যদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করছি।

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে মাঝ-আকাশে তীব্র বাতাসের কবলে পড়ে সেটি। এই ঘটনার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের পাইলট মঙ্গলবার ব্যাংককের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, হিথরো বিমানবন্দর ছেড়ে আসা বিমানটি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দর জরুরি অবতরণ করেছে।

‘‘বিমানে থাকা সকল যাত্রী ও ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করাই আমাদের মূল অগ্রাধিকার। আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছি এবং অতিরিক্ত সহায়তার জন্য একটি দলকে ব্যাংককে পাঠাচ্ছি।’’

তবে কোন ধরনের পরিস্থিতিতে বিমানের ওই যাত্রী নিহত ও অন্যান্যরা আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে সেটি পরিষ্কার হওয়া যায়নি। সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে।

 
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬