মেট্রোর ভেতরে নাচ যুবতীর, নেটিজেনদের ক্ষোভ

২১ মে ২০২৪, ০৩:০৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
মেট্রোর ভেতরে নাচ যুবতীর, নেটিজেনদের ক্ষোভ

মেট্রোর ভেতরে নাচ যুবতীর, নেটিজেনদের ক্ষোভ © ভিডিও থেকে নেওয়া

সস্তায় জনপ্রিয়তার নেশায় রিলমুখী যুবসমাজ। রিলপ্রেমীদের দাপটে সবচেয়ে বেশি ভুক্তভোগী দিল্লি মেট্রো। নিয়মিত যাত্রীদের অস্বস্তিতে ফেলে মেট্রোয় এমন কাণ্ডে বারবার কড়াভাবে সতর্ক করেছে প্রশাসন। যদিও পরিস্থিতি বদলায়নি। ফের একই ঘটনা দেখা গেল মেট্রোতে।

ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা যায়, ভিড়ে ঠাসা মেট্রোয় নাচছেন শর্ট টপ আর হাই স্লিট স্কার্ট পরিহিতা তরুণী। তিনি কামরার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছেন। কখনো মেট্রোর পোল ধরে নাচছেন। আবার নাচতে নাচতে শুয়ে পড়ছেন মেট্রোর মেঝেতে। ভিডিও দুটিতে যথাক্রমে হিন্দি ও ভোজপুরি গান যুক্ত করা হয়েছে।

এদিকে তরুণীর এমন নাচের ভিডিও ভাইরাল হতেই তার শাস্তি চেয়েছেন নেটিজেনরা। এমনকি ভিডিওতে দিল্লি পুলিশকে ট্যাগ করে তাকে  গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ভিডিও শেয়ার করে এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না।’ কেউ আবার এ ঘটনায় রাজনীতি খুঁজে পেয়েছেন। লিখেছেন, ‘কেজরিওয়ালের দৌলতে সবই ফ্রি।’

অবশ্য দিল্লি মেট্রোয় এমন কাণ্ড এই প্রথমবার নয়। চলতি বছরে হোলির সময় দুই তরুণীর এমনই অশ্লীল ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় হিন্দি গানে অশ্লীল ভঙ্গিতে একে অপরকে আবির মাখাচ্ছেন তারা। ঢলে পড়ছেন একে অপরের গায়ে। গালে গাল ঠেকিয়ে অশ্লীল ভঙ্গিতে জড়িয়ে ধরছেন একে অপরকে।

সেই ভিডিও ভাইরাল হতেই ওই দুই তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে প্রশাসন। তাদের গ্রেপ্তারও করা হয়। পাশাপাশি সতর্কবার্তা দেওয়া হয়, মেট্রোর মধ্যে অন্যকে অস্বস্তিতে ফেলে এমন কাজ না করার জন্য। যদিও সস্তায় জনপ্রিয়তার নেশা পরিস্থিতিতে লাগাম টানতে পারেনি। [সংবাদ প্রতিদিন]

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950