ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন

২০ মে ২০২৪, ১০:২৫ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি © আল জাজিরা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারটির সব আরোহী মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে। দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।

এর আগে সব আরোহী ‘শহীদ’ হয়েছেন বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তাদের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা ও বিবিসিও। সোমবার সকালে সব আরোহীর ‘শহীদ’ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থাটি।

হেলিকপ্টারটির আরোহীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছেন উদ্ধারকারীরাও। তারা সেখানে কোনও প্রাণের অস্তিত্ব পাননি। বার্তা সংস্থা রয়টার্স এবং আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

ইরানিয়ান রেড ক্রিসেন্টের প্রধান বলেছেন, উদ্ধারকারীরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে পৌঁছেছে। সেখানে পুরো কেবিন বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। পুরো অংশ আগুনে পুড়ে গেছে। এর আরোহীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে তিনি জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান হেলিকপ্টারটিতে আরোহণ করেছেন যেটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ‘হার্ড ল্যান্ডিং’ এর শিকার হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, তারা হেলিকপ্টারটি খুঁজে পেয়েছেন।

ইরানের ফারস নিউজ এজেন্সি ইরানিদের প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো রাইসির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় ইরানকে সহায়তার প্রস্তাব দিয়েছিল।

আরো পড়ুন: ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছেন, আশঙ্কা উদ্ধারকারীদের

রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা ও জর…
  • ২৫ জুন ২০২৬
খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬